গাছচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঝড়ে গাছচাপায় হারুনুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাত নয়টায় উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হারুনুর রশিদের বাড়ি উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে। কেরোয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন হারুন। বাড়ির কাছাকাছি পৌঁছলে ঝড়ে একটি নারকেলগাছ উপড়ে পড়ে তার ওপর। এতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।