গাছচোরদের হামলায় দুই নৈশ প্রহরী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে গত বৃহস্পতিবার রাতে গাছচোরদের হামলায় দুই নৈশপ্রহরী আহত হয়েছেন। গাছ পাচারে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে। এ সময় প্রহরীরা একজনকে আটক করেন।জানা গেছে, ওই রাতে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় পাঁচ নৈশপ্রহরী বাধা দিলে চোরেরা তাঁদের ওপর হামলা চালায়। এতে নৈশপ্রহরী স্বপন দাশ (২৫) ও বিক্রম দাশ (৪৫) আহত হন। এ সময় নৈশপ্রহরীরা সরমা চা-বাগানের ৮ নম্বর বস্তির সামছু মিয়ার ছেলে আমির হোসেনকে (৩৫) আটক করেন। গতকাল শুক্রবার সকালে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে চা-বাগানের এক প্রহরী থানায় মামলা করেছেন। আমির হোসেনকে থানাহাজতে রাখা হয়েছে।