গাছতলায় সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসব বেদনা নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার সকালে ভর্তি হন গৃহবধূ আন্না খাতুন (২০)। সঙ্গে সঙ্গে তাঁকে স্যালাইন দেওয়া হয়। বেলা সাড়ে এগারোটার দিকে ব্যথা বেড়ে যায়। সহ্য করতে না পেরে তিনি স্যালাইন ছিঁড়ে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের লোকজন পিছু ধাওয়া করে তাঁকে হাসপাতাল চত্বরের ভেতরে নিয়ে আসেন। এ সময় প্রচণ্ড ব্যথা শুরু হলে একটি গাছের নিচে বসে পড়েন তিনি। অবস্থা বুঝতে পেরে তড়িঘড়ি করে চারদিক কাপড়ে ঘিরে দেন পরিবারের লোকজন। তুমুল হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে। মুহূর্তেই সব হইচই ছাপিয়ে শোনা যায় সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্না।
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়ার উম্বার আলী সরদারের মেয়ে আন্না খাতুন। তাঁর স্বামীর নাম বাবলু মোল্লা।