গাছে অজগর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে এসে ধরা পড়েছে একটি অজগর। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মিরসরাই পৌরসভার অছিমিয়া ব্রিজ এলাকায় একটি আবাসিক ভবনের সামনের গাছে স্থানীয় লোকজন অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় লোকজনের সহায়তায় অজগরটি উদ্ধার করেন। বিকেলে অজগরটি উপজেলার গোভানীয়া বিটের গোলটিলা এলাকায় অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের মিরসরাই উপজেলার গোভানীয়া বিট কর্মকর্তা মো. গোলাম কাবির প্রথম আলোকে বলেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। অতিবৃষ্টির কারণে অজগরটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছে বলে তাঁরা ধারণা করছেন।