গাছে ঝোলানো লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি আমগাছ থেকে তিতাস মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উলুকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুজ্জামান জানান, যুবকটির বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার উলুকান্দি এলাকায় বসবাস করে একটি পাওয়ারলুম কারখানায় শ্রমিকের কাজ করে আসছিলেন।