গাছের ওপর রাজনৈতিক প্রতিহিংসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বাকশোরঘাটে স্থানীয় এক বিএনপি নেতার বাগান থেকে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে ৫৪টি লিচুগাছ কেটে নিয়ে গেছে। লিচুবাগানের মালিক বজলুর রহমান দাবি করেন, গত বুধবার রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে যোগদান করায় প্রতিপক্ষেরা লোকজন গাছগুলো কেটে ফেলেছে। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাকশোরঘাট গ্রামের বজলুর রহমানের দুই বিঘা জমি থেকে ৫৪টি দুই বছর বয়সী লিচুগাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। গাছের মালিক বজলুর রহমান অভিযোগ করেন, গত বুধবার রাজশাহীতে মহাসমাবেশে যোগদান করায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার তাঁকে শায়েস্তা করার হুমকি দেন। এরপর রাতের অন্ধকারে তাঁর লিচুবাগানের ৫৪টি গাছ কেটে ফেলে। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নেই।