গাছের চাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রুবেল মিয়া (২০) নামের এক যুবক গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের পৌরশহরের করিমশাহ মাজার-সংলগ্ন করাতকলে এ দুর্ঘটনা ঘটে। রুবেলের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। ইঞ্জিনচালিত নৌকা থেকে গাছের একটি গুঁড়ি নামানোর সময় রুবেল সেটির নিচে চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।