গাছের চাপায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গাছের নিচে চাপা পড়ে শ্রবণপ্রতিবন্দ্বী আবদুস সালাম (৩৭) নিহত হয়েছেন। এ সময় তাঁর মেয়ে সাদিয়া (৫) গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার রামপুর-বেখৈরহাটি সড়কের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে দুষ্কৃতকারীরা অবৈধভাবে ওই সড়কের সরকারি গাছ কাটছিলেন। একপর্যায়ে গাছটি পথচারী আবদুস সালাম ও তাঁর মেয়ে সাদিয়ার ওপর পড়ে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি