গাছের চাপায় একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সলুঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার রাতে বনের গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুলঙ্গা গ্রামের কাশেম মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০)। নিহতের পরিবার খবর পেয়ে গতকাল শুক্রবার ভোরে লাশ উদ্ধার করে এবং গ্রাম্য মাতব্বরদের পরামর্শে দাফন সম্পন্ন করে।