গাছের চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু বিপর্যয় রোধ ও বৃহত্তর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে শেরপুরে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিলের (সিএসআর) আওতায় গতকাল শুক্রবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ কে গোলাম কিবরিয়া। গতকাল শেরপুর সদর উপজেলার কামারেরচর, পাকুরিয়া, লছমনপুর, বলাইয়েরচর, বেতমারী ঘুঘুরাকান্দি ও চরপক্ষিমারী ইউনিয়নের দুই হাজার পরিবারের মধ্যে ১২টি করে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়।