গাছের চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনে ৬২ হাজার বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে এই কার্যক্রম উদ্বোধন করেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীর। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়াসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি|