গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গাছের ডাল কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম কায়সার আলম (২৮)। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে পৌরসভার পুরান পল্লানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কায়সার আলম টেকনাফের পল্লানপাড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
টেকনাফ ফায়ার সার্ভিস ইনচার্জ কৃতীরঞ্জন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ৫০-৬০ ফুট উঁচু গাছের ওপরের অংশের ডাল থেকে কায়সারের মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।