গাছের ডাল পড়ে কাঠুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের আগপুঙ্গুলী গ্রামে গতকাল বুধবার দুপুরে গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে আবদুল আজিজ (৩২) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল আজিজ দীর্ঘদিন ধরে কাঠুরের কাজ করতেন। তিনি চুক্তিতে মানুষের বাড়ির গাছ কেটে দিতেন। দুপুর ১২টার দিকে ওই গ্রামে শুভাষ ঘোষের বাড়িতে একটি আমগাছের ডাল কাটছিলেন। গাছে উঠে ডাল কাটতে কাটতে নিচে নামছিলেন তিনি। এ সময় ওপর থেকে একটি ডাল তাঁর মাথায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল আজিজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।