প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর এলাকায় গতকাল বিকেলে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে রমজান আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সিধুনগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘিওর হাটবাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন রমজান আলী। বিকেল চারটার দিকে ঝড়ের মধ্যে তিনি ঘিওর এলাকায় একটি ঘরে আশ্রয় নেওয়ার সময় গাছের একটি বড় ডাল ভেঙে তাঁর ওপর পড়ে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘিওর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।