গাছের ডালের আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে ফয়জুন নেছা (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। নিহতের বড় ছেলে শরীফুল ইসলাম বলেন, গ্রামের দেলজান বেওয়ার বিক্রি করা একটি কাঁঠালগাছে উঠে এক শ্রমিক ডাল কাটছিলেন। ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ফয়জুন নেছার মাথায় একটি ডাল পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।