গাছের ফেরিওয়ালা মাসিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন চাকার একটি রিকশাভ্যান৷ এই ভ্যানে মাটির পাত্রে (টব) রাখা হয়েছে আম্রপালি, ফজিল, দেিশ ফজিল, ক্ষীরসাপাত, আশ্বিনা, মিশ্রিদানা ও লোকনাথ জাতের আমের চারা৷ থোকায় থোকায় আম ধরেছে চারা গাছগুলোতে। আর এসব চারা এ-গলি, ও-গলি ঘুরে বিক্রি করছেন মাসিদুল ইসলাম (৪০)৷
মাসিদুলের বাড়ি নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লায়৷ জীবন-জীবিকার তাগিদে তিনি বেছে নিয়েছেন গাছ বিক্রির এই পেশা। সেটা চলছে তিন বছর ধরে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণের দেড় হাজার টাকা দিয়ে প্রথমে মাসিদুল ব্যবসা শুরু করেন। বগুড়ার ‘সাথী-সবুজ নার্সারি’ থেকে নানা প্রজাতির চারা গাছ কিনে এনে তিনি ব্যবসা শুরু করেন। এতে ভালোই লাভবান হতে থাকেন মাসিদুল। পরে তিনি নিজেই নার্সারি শুরু করেন। কলম পদ্ধতিতে চারা রোপণ-পরিচর্যার মাধ্যমে জমজমাট হতে থাকে তাঁর গাছ ব্যবসা৷ এখন তাঁর নার্সািরতে দুই হাজারের বেশি চারা গাছ রয়েছে৷ তিনি নিজেই এসব গাছ ফেির করে বিক্রি করেন৷ স্ত্রী-সন্তানেরা তাঁর এ কাজে সহায়তা করেন। আকার ও প্রকারভেদে প্রতিটি চারা তিনি ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেন। অনেকে খুচরা ও পাইকারি দামে নার্সাির থেকেও এসব চারা কিনে নিয়ে যান। এতে তাঁর বছরে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত আয় হয়।
মাসিদুল জানান, একসময় বাঁশের চাটাই বুননের কাজ করে তিনি সংসার চলাতেন। এতে তাঁর অভাব-অনটন লেগেই থাকত৷ পরে স্ত্রী আরিফা বেগমের মাধ্যমে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে তিনি ঋণ তুলে ওই ব্যবসা শুরু করেন৷ এতে তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন হয়। ভবিষ্যতে বড় ধরনের নার্সারি করার চিন্তা রয়েছে৷
মাসিদুল আরও জানান, শুধু যে টাকার জন্যই তিনি গাছ ফেরি করেন তা নয়, দেশের উন্নয়ন, পরিবেশ রক্ষা, ফল, টাকা—সবই আসে এ পেশা থেকে৷ এ কারণে এ পেশার প্রতি তাঁর দরদ, মমত্ববোধ জন্মেছে।
আরিফা বেগম জানান, গাছ বিক্রির টাকা থেকে তাঁদের সংসারে অভাব দূর হয়েছে৷ দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সুখেই কাটছে তাঁদের দিন।