গাছের মড়কের প্রতিকার জরুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন জায়গায় মহামারি আকারে গাছের মড়ক লেগেছে। গতকাল রোববার এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জাতীয় প্রেসক্লাবে ‘মহামারি আকারে গাছের মড়ক: কারণ ও করণীয়’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির স্তর গাছের শিকড়ের নাগালের বাইরে চলে যাওয়া, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান, মাটির অম্লতা বৃদ্ধি, ইউক্যালিপটাসের মতো ভিনদেশি গাছের প্রচুর পানি শুষে নেওয়া—এ ধরনের বিভিন্ন কারণে গাছে মড়ক লাগে। বিজ্ঞপ্তি।