প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরল প্রজাতির গাছের সংগ্রহশালায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার প্রক্টর মো. রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: নতুন হলের প্রভোস্ট স্নেহাংশু শেখর চন্দ্র এবং সংগ্রহশালার পরিচালক মো. সামিউল আহসান তালুকদার। তদন্ত কমিটির প্রধান জানান, গতকাল থেকে তাঁরা তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ শতাংশ গাছ ক্ষতিগ্রস্ত হয়।