গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে গাছের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার রাজু স্বর্ণকার (৩২), সবুজ স্বর্ণকার (৩০) ও অজ্ঞাতনামা গাড়িচালক। আহত ব্যক্তিরা মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিনের ভাষ্য, যাত্রীরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। সিরাজনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। রাজু ও সবুজ ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে গাড়িচালক মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।