গাছের সঙ্গে ধাক্কা বাসের দুই যাত্রী নিহত, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২০ বাসযাত্রীর মধ্যে দুজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ও ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতেরা হলেন কলারোয়া উপজেলার হামিদপুর গ্রামের ফজলুর রহমান (৫০) ও নাথুপুর গ্রামের আবদুল গফুরের স্ত্রী রোকেয়া বেগম (৫০)। বৃহস্পতিবার বেলা একটার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০১২৯) কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের গেটের সামনের গতিরোধকে ঝাঁকুনি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর বাসটি পাশের খাদে পড়ে যায়। তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করলে গাছের ডালের বাড়ি খেয়ে, বাসের জানালার ভেঙে যাওয়া কাচে ও পদপিষ্ট হয়ে ২০ জন আহত হয়। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় গুরুতর ফজলুর রহমান ও রোকেয়া বেগমকে সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করা হয়। রাত সাড়ে নয়টার দিকে ফজলুর রহমানের ও ১১টায় রোকেয়া বেগমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।