গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

মাগুরা শহরে গাছের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগার ঘটনায় চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে শহরের পারনান্দুয়ালি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত চালকের নাম সেলিম বিশ্বাস (৩২)। তিনি মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের ছিরু বিশ্বাসের ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিটুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালুবাহী পিকআপটি মাগুরা থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে আজ সকাল পৌনে ছয়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।