গাছের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর থানার ভেতরেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিউটিতে যাওয়ার সময় পুলিশের গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লাগায় এক উপপরিদর্শকসহ তিন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানা এলাকায় গত বৃহস্পতিবার রাতে মোবাইল ডিউটি ছিল থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিনের। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে থানায় গাড়িচালক না থাকায় তিনি নিজেই থানার একটি পিকআপে তিনজন কনস্টেবল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে থানার বাউন্ডারির ভেতরের একটি গাছের সঙ্গে পিকআপের সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা চার পুলিশ সদস্যই গুরুতর আহত হন। এ সময় থানার অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।