গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. ইকবাল (২৮)। তিনি দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহকারী।