গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার কৈপাল নামক স্থানে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাসচালকের সহকারী বাবু (২৫) ও যাত্রী পলান (৪২)। পলানের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মীরকামারি গ্রামে। তিনি হলুদের ব্যবসায়ী ছিলেন।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।