গাজার জনগণের সঙ্গে সিপিডির একাত্মতা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল রোববার সিপিডির গবেষকেরা ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সেখানকার জনগণের প্রতি সিপিডির পক্ষ থেকে সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে গাজার জনগণের সাহায্যার্থে রাষ্ট্রদূতের কাছে সিপিডির পক্ষ থেকে এর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের বেতনের সমপরিমাণ দুই লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত সিপিডির সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিন দূতাবাসের উপপ্রধান ইউসুফ রামাদানও এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।