গাজায় ইসরায়েলি হামলায় নিন্দা বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা এবং শিগগির এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর ইউএনবির।
বিবৃতিতে বলা হয়, আরও রক্তপাত ও প্রাণহানি বন্ধে সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে। শান্তি প্রক্রিয়া আবার শুরুর লক্ষ্যে আলোচনা শুরু করতে হবে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি ভূমি দখল বন্ধ করতে হবে। পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।