গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে গত রোববার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ হয়েছে। তৌহিদি জনতার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। সন্ধ্যা ছয়টায় ভানুগাছ বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা ঘুরে চৌমুহনী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে মুসলিম রাষ্ট্রগুলোকে এই বর্বরতম হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে নুরুল মোক্তাকিন, মাসুক মিয়া, আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।