গাজায় গণহত্যার প্রতিবাদে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ ও গ্রিন ফোরামের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরামের শিক্ষকেরা যৌথভাবে এ মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুল ইমসলাম নুরী, গ্রিন ফোরামের সহসভাপতি অধ্যাপক এবিএম ফারুক প্রমুখ।