গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা করেছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি লোকজনের জন্য ত্রাণবাহী ‘ফ্লোটিলা’ নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা বাড়াতে পারস্পরিক সম্পর্ক জোরদারবিষয়ক (আইসিএ) সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এই নিন্দা জানান। দীপু মনি বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সমঝোতার নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। তিনি সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের দ্ব্যর্থহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সন্ত্রাসবাদ দমন ও এর মৌলিক কারণগুলো চিহ্নিত করে তা নির্মূল করতে জোটের সদস্য দেশগুলোকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।ফিলিস্তিনের গাজার অধিবাসীদের জন্য ত্রাণবাহী ‘ফ্লোটিলা’ নৌবহরের ওপর বর্বর হামলার জন্য দীপু মনি ইসরায়েলের কঠোর সমালোচনা করেন।