গাজায় হামলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধ এবং নির্বিচারে নারী-শিশু হত্যার প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা ও বানোয়াট অজুহাতে ইসরায়েল গাজায় এই গণহত্যা চালাচ্ছে। আর অস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিজের দেশের সামরিক অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই হামলায় প্রত্যক্ষ মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বক্তারা আরও বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি, তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জাতিসংঘ, আরব লিগ এবং বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নেই।
আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সহসভাপতি সুলতানা আক্তার ও পপি চাকমা, সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে শেষ তাঁরা বিক্ষোভ মিছিল করে পল্টন, প্রেসক্লাব ও মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। বিজ্ঞপ্তি।