প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও ওলামা-মাশায়েখ পরিষদ। গতকাল শুক্রবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন থেকে ইসরায়েলিদের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। রাজশাহীর সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। বক্তারা বলেন, গাজায় যা হচ্ছে, তা কোনোভাবেই যুদ্ধ নয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী