গাজায় হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল রোববার সুনামগঞ্জে মানববন্ধন করেছে কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি’। পৌর শহরের ডি এস রোডে বিকেল চারটার দিকে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেিণ ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি তোফায়েল আহমদ, সহসভাপতি দ্বীপময় চৌধুরী, বন্ধুসভার সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।