গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী শাহাবুদ্দিন আহমদ
গাজী শাহাবুদ্দিন আহমদ

গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুরে তিনি তাঁর ঢাকার নিজস্ব বাসভবনে (গাজী ভবন) শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
গাজী শাহাবুদ্দিন আহমদ ছিলেন রুচিশীল ম্যাগাজিন পত্রিকা সচিত্র সন্ধানীর প্রকাশক ও সম্পাদক। বাংলাদেশের সেরা লেখকদের সেরা লেখার অনেকগুলোই ছাপা হয়েছে তাঁর ম্যাগাজিনে। শহীদজননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল সচিত্র সন্ধানীতে। তাঁর সন্ধানী প্রকাশনী থেকে দেশের খ্যাতনামা সাহিত্যিকদের বই ছাপা হয়েছে।
গাজী শাহাবুদ্দিন স্ত্রী বীথি শাহাবুদ্দিন, মেয়ে গাজী শারমীন ও ছেলে গাজী শুভ্রসহ অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা নয়াপল্টন জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে আজ রাতেই তাঁর দাফন হবে।