গাজীপুর উপনির্বাচনে সিপিবি-বাসদের প্রার্থী আসাদুল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আসাদুল্লাহ বাদলকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সিপিবির গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক।গতকাল রোববার সিপিবি ও বাসদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসাদুল্লাহ বাদল উপনির্বাচনে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক-বলয়ের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাদল পেশায় একজন আইনজীবী।