গাজীপুর ও মানিকগঞ্জে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের কাজীপাড়ায় একটি বিয়েবাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার, টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর গ্রামে একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা এসব বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের আতাউর রহমান সোমবার তাঁর ছেলে মো. মাহফুজকে গাজীপুরে বিয়ে করিয়ে বউসহ সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মাহফুজকে বেঁধে এবং অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।