গাজীপুর ও মুন্সিগঞ্জে মানববন্ধন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার গাজীপুর শহরে মৌন মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকেরা। অন্যদিকে শুক্রবার ঢাকাসহ কয়েকটি স্থানে সাংবাদিকদের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাব চত্বর থেকে মৌন মিছিল বের করেন জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। মিছিলটি শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দুপুর ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন হয়।