গাজীপুর কারাগারের দুুই হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিনে গাজীপুর জেলা কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার ওই দুই ব্যক্তি মারা যান।মৃত ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার ভোগড়া পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন (২৯) ও যশোরের কোতোয়ালি থানার বেজপাড়া গ্রামের শাহজাহান মুন্সি (৪৩)।কারাগার সূত্র জানায়, মাদক ও মারামারি মামলার আসামি দেলোয়ারকে এ বছরের ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগারে আনা হয়। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে দেলোয়ার মারা যান।এদিকে গত বৃহস্পতিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে শাহজাহানকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকালে তিনি মারা যান। শাহজাহান জয়দেবপুর থানার একটি খুনের মামলার আসামি ছিলেন। গত ২৪ জুন তাঁকে গাজীপুর জেলা কারাগারে আনা হয়।কারাগারের জেলার বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।