গাজীপুর জেলা কারাগারে গাঁজা দেওয়ার অপরাধে যুবককে ৬ মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা কারাগারে আসামিকে গাঁজা দেওয়ার সময় কারা পুলিশ গতকাল সোমবার বিকেলে এক যুবককে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।দণ্ড পাওয়া ব্যক্তি হলেন মো. জামাল উদ্দিন (৪০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান গ্রামের আ. রহমানের ছেলে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলা কারাগারের পেছনের (উত্তর-পূর্ব দিকের) সীমানা প্রাচীরের ওপর দিকে (১০০ গ্রাম) গাঁজার পুরিয়া ঢিল মেরে দেওয়ার সময় কারারক্ষীরা তাঁকে আটক করেন। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের এনডিসি সঞ্জীব কুমার দেবনাথ গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের দণ্ডাদেশ প্রদান করেন।গাজীপুর জেলা কারাগারের কর্মকর্তা মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।