গাজীপুর থেকে শুরু সাংস্কৃতিক অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল শুক্রবার গাজীপুর থেকে শুরু করল দেশব্যাপী সাংস্কৃতিক অভিযাত্রা। এ উপলক্ষে শহরের উনিশে মুক্তমঞ্চে সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক।