যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরে আমাদের পরাজয় হয়েছিল। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ প্রাঙ্গণ থেকে আবার বিজয়ের নবসূচনা হবে।’
গতকাল বুধবার সকালে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী ওই কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করবেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ৩১ অক্টোবর গাজীপুর সফরকালে প্রধানমন্ত্রী গাজীপুর থেকে হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট, গাজীপুর থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
ওবায়দুল কাদের বলেন, শিগগিরই দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর আগে মন্ত্রী জয়দেবপুরের শিববাড়ি মোড়ে বাস র্যাপিড ট্রানজিট স্টেশনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।