গাজীপুর নির্বাচনের ফল পক্ষে নিতে সরকার তৎপর: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সরকার তার সমর্থিত প্রার্থীর পক্ষে নিতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। নির্বাচন কমিশনকে বলব, আপনারা কোমর সোজা করে দাঁড়ান। সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করবেন না। অবিলম্বে ওই নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করুন। নইলে নির্বাচন সুষ্ঠু হবে না।