বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগস্টের বেতন-ভাতার দাবিতে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গতকাল সোমবার বিকেলে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
অদিব ডায়িং নামের ওই কারখানার শ্রমিকেরা সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়।