গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২০১৫-১৬) বার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সভাপতি ও যুগান্তর-এর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচিত অন্যরা হলেন: দেলোয়ার হোসেন (দিনকাল), আবুল হোসেন (বিডিনিউজ), দেলোয়ার হোসেন (ইনকিলাব), শাহজাহান মিয়া (এসএ টিভি), এস এম রিপন শাহ (সকালের খবর), রেজাউল বারী (সংগ্রাম), আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), হাজিনুর রহমান (দি ইনডিপেনডেন্ট), মুজিবুর রহমান (ইত্তেফাক), মাজহারুল ইসলাম (এটিএন বাংলা), এম নজরুল ইসলাম (দেশ টিভি), সারওয়ার হোসেন (আজকের গাজীপুর), মো. শাহীন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), হাসমত আলী (মুক্ত সংবাদ) ও ফারদিন ফেরদৌস (মাছরাঙা টিভি)।