গাজীপুর মেডিকেল কলেজে ক্লাস শুরু হচ্ছে ১ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য অনুমোদন পাওয়া গাজীপুর মেডিকেল কলেজে ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়েই চালু হচ্ছে এর শিক্ষা কার্যক্রম।
২৩ নভেম্বর বিকেলে গাজীপুর সার্কিট হাউসে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন এক মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান। গাজীপুর সদর হাসপাতালকে ১৮ নভেম্বর মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন দেয় সরকার।
সচিব নিয়াজ উদ্দিন আরও জানান, এরই মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া খানকে গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে।