গাজীপুর সাফারি পার্কে জিরাফ ও জেব্রা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা থেকে আনা তিনটি জিরাফ ও তিনটি জেব্রা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এগুলো অবমুক্ত করা হয়।
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি কার্গো বিমানে জিরাফ ও জেব্রাগুলো বাংলাদেশে আনা হয়। গতকাল সকালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ওই জেব্রা ও জিরাফ অবমুক্ত করা হয়। এ নিয়ে বর্তমানে সাফারি পার্কে ছয়টি জিরাফ ও ১৪টি জেব্রা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শিবু প্রসাদ ভট্টাচার্য বলেন, জিরাফ ও জেব্রাগুলো আফ্রিকা মহাদেশের প্রাণী হলেও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে এদের শারীরিক অবস্থা ভালো থাকবে বলে আশা করা যায়।