গাজীপুরকে ফরমালিনমুক্ত রাখার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলাকে ফরমালিনমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম৷ গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন৷ জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়৷
গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল’ সম্মেলনকক্ষে সভার আয়োজন করা হয়৷ এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূরুল ইসলাম৷ এতে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মজিদ, সবজি ব্যবসায়ী জানে আলম প্রমুখ বক্তৃতা করেন।
জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, ফরমালিনযুক্ত ফলমূল ও শাকসবজি কোনো অবস্থাতেই গাজীপুরে আসতে দেওয়া যাবে না।