গাজীপুরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩২টি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়নের হরিণাচালা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কালোনির ৩২টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে হরিণাচালা এলাকার হাজি হায়দার আলী ভিলা নামের একটি কলোনির রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরের ওপরের বাঁশের তৈরি সিলিংয়ে আগুন ধরে গেলে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কলোনির ৩২টি ঘরসহ এসব ঘরের টিভি, ফ্রিজ, জামা-কাপড়সহ মূল্যবান আসবাব পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক নাদিম আহাম্মেদ ও আনোয়ার হোসেন দাবি করেন।