গাজীপুরে অগ্নিকাণ্ড কারখানা ও গাড়ি পুড়ে ছাই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের কাছে গতকাল মঙ্গলবার সকালে গ্যাসসিলিন্ডার ত্রুটির কারণে একটি লেগুনা পুড়ে গেছে।এ ছাড়া গত সোমবার রাতে সদর উপজেলার বোর্ডবাজার এলাকার প্রমোট নিটওয়্যার লিমিটেডের পাওয়ার হাউসের জেনারেটর পুড়ে যায়। এলাকাবাসী ও ফয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর থেকে চৌরাস্তাগামী একটি লেগুনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের কাছাকাছি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে গাড়িটি পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি। এ সময় আতঙ্কে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আতঙ্কে ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অপরদিকে সোমবার রাত একটার দিকে সদর উপজেলার বোর্ডবাজার এলাকার প্রমোট নিটওয়্যার লিমিটেডের পাওয়ার হাউসের জেনারেটর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায়। আগুনে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।