গাজীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার খাইলকুর এলাকা থেকে পুলিশ গতকাল শুক্রবার বিকেলে অজ্ঞাতনামা এক নারীর (২৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে খাইলকুর এলাকার মোল্লা মার্কেটের কাছে সীমানাপ্রাচীর ঘেরা একটি মাঠে কয়েকটি কুকুরকে লাশ নিয়ে টানাহ্যাঁচড়া করতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, ওই নারীর মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন হয়েছে। তা ছাড়া লাশে পচন ধরায় চেনারও উপায় নেই। পাঁচ-ছয় দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।