গাজীপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের লোহাকুর এলাকার একটি ধানখেত থেকে গতকাল রোববার সকালে পুলিশ অজ্ঞাতনামা একজন নারীর (২০) লাশ উদ্ধার করেছে। ধর্ষণের পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম জানান, লোহাকুর এলাকায় আছিম উদ্দিনের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় ওড়না পেঁচানো ছিল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।